হোম > সারা দেশ > চট্টগ্রাম

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কুস্তিগির

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার লালমাই উপজেলায় খেলার মাঠে লড়াইয়ে নেমেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কুস্তিগির হেলাল উদ্দিন মজুমদার (৫৩)। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা হেলাল পেশায় একজন মুদি দোকানদার হলেও কুস্তির ময়দানে ছিলেন অত্যন্ত পরিচিত মুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও যে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খেলার দ্বিতীয় দিনে রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। লড়াইয়ের একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দিয়ে এক পা ধরে কিছুটা টেনে নিয়ে যান। ওই সময়ে হঠাৎ হেলাল উদ্দিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। দৃশ্যটি নজরে আসতেই আয়োজক দলের সদস্যরা মাঠে নেমে আসেন এবং খেলা স্থগিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালীন সময়ে সম্পূর্ণ সুস্থ ছিল বলি হেলাল । খেলার একপর্যায়ে তাকে মাটিতে ফেলে দেয় তার প্রতিপক্ষ। প্রতিপক্ষ খেলোয়াড় তাকে কয়েকবার উঠানোর চেষ্টা করলেও সে উঠতে পারেনি । সে এভাবে চলে যাবে আমরা ভাবতে পারিনি ।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রাথমিক তথ্য পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা  হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু আমার দেশকে বলেন, বলি হেলালের মৃত্যুর ঘটনাটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি । হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে মনে হলো। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাকে পাইনি ।

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধার হুমকি, বহিষ্কার ছাত্রদল নেতা

উখিয়ায় রোহিঙ্গা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে মারামারি, নিহত ১

ঈদের ছুটির মধ্যেও থেমে থাকেনি চট্টগ্রাম বন্দর

ঈদগাঁওয়ে অপহৃত দুই শ্রমিক ফিরেছে অর্ধলক্ষ টাকা মুক্তিপণে

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

স্পট মার্কেট থেকে ১৮ লাখ টন ডিজেল কিনবে সরকার

ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক