হোম > সারা দেশ > চট্টগ্রাম

মালবোঝাই কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-চান্দিনা অংশে মালবোঝাই কাভার্ডভ্যান উল্টে ৪০ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকেই চরম দুর্ভোগে পড়েছে ঢাকামুখী যাত্রীরা।

যাত্রীরা অভিযোগ করেছেন, ৬ ঘণ্টায় কুমিল্লা থেকে গৌরীপুর পর্যন্ত যেতে পারেননি তারা।

যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ রুহুল আমিন।

বুধবার দিবাগত রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা নরিতলা এলাকায় ঢাকামুখী লেনে কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ঢাকা ইউএস সিস্টেম আইটি ফার্মে কর্মরত আবুল হাসান দৈনিক আমার দেশকে মুঠোফোনে বলেন, ভোর পাঁচটায় কুমিল্লা থেকে রওনা হয়ে ৬ ঘণ্টায় গৌরীপুরে এসেছি। কখন ঢাকা পৌঁছাবো বলতে পারছি না। হাইওয়ে পুলিশের কোনো তদারকি নেই ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই কাভার্ড ভ্যানটি বড় হওয়ায় সরাতে অনেক সময় লেগেছে। এ জন্য তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় পাঁচ কিলোমিটার, চান্দিনা এলাকায় ১০ কিলোমিটার এবং গৌরীপুর এলাকায় ১৫ কিলোমিটারের যানজট।

ভোর ৬টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে নিমসার কাঁচা বাজার এলাকায় একঘণ্টা ধরে বসে ছিলেন রিপন মিয়া। তিনি দৈনিক আমার দেশকে বলেন, "গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যাচ্ছি। এক ঘন্টায় এক কিলোমিটার এসেছি । শুনেছি চান্দিনা এলাকায় কাভার্ডভ্যান উল্টে গেছে। কখন যে ঢাকা পৌছাব বুঝতে পারছি না।"

কুমিল্লা ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন দৈনিক আমার দেশ বলেন, "গতকাল রাত দুইটায় চান্দিনা নরিতলা এলাকায় কাভার্ডভ্যান উল্টে যায় ‌। মাঝরাত থেকেই তীব্র যানজট সৃষ্টি হয় । কাভার্ডভ্যানের ওজন ২২ টন । ফেনী থেকে রেকার এনে সকালে ভ্যানটি সরানো হয়।"

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ