হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

সোমবার (৩ মার্চ) দিবাগত ভোর রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সময় ঘরের কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারটির সন্দেহ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি অভিযোগ করেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সন্দেহ।

স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

লামায় অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ছেলে, আহত বাবা

মিথ্যা অপবাদে বিএনপির সভাপতিকে বহিষ্কারের অভিযোগ

বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য