হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানছড়িতে বিএনপিকর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি,পানছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মো. মজনু মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আল-আমিনের অনুসারীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছেন আহত জামায়াত নেতারা।

দুপুরে পানছড়ি বাজারের জিয়া স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে কয়েকজন ব্যক্তি লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল। উপজেলা জামায়াতের আমির ঘটনাস্থলে পৌঁছালে তারা আকস্মিক হামলা চালিয়ে দ্রুত সরে পড়েন।

আহত জাকির হোসেন অভিযোগ করেন, রোববার সকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আল-আমিনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় তাকে হুমকি দেওয়া হয়। পরে দুপুরে বাড়ি ফেরার পথে আল-আমিনের অনুসারী উজ্জ্বল ও আশরাফুলসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।

আহত মজনু মিয়া জানান, বাজার থেকে ফেরার পথে ব্রিজপাড় এলাকায় একই ব্যক্তিরা তার ওপর হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আল-আমিন বলেন, পার্কিং নিয়ে কথা কাটাকাটি হলেও তিনি পরে অন্যত্র চলে যান। হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুতোষ চাকমা জানান, আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে আটক গরু ফিরে পেতে অসহায় নারীর আর্তনাদ

হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

চট্টগ্রামে দুদক মামলায় ব্যবসায়ীকে ১১ বছর সাজা

আ.লীগ নেতা সাবেরের জাহাজের ধাক্কায় বিদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত

মতলবে একই কর্মস্থলে ১৬ বছর মাধ্যমিক শিক্ষা অফিসার, অভিযোগ অনেক

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

পটিয়ায় নানা আয়োজনে মুজাফরাবাদ গণহত্যা দিবস পালন

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান