হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে এলজি ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

রাউজানে পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছোরাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত যুবক হলেন, মোহাম্মদ দৌলত (৩৩)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট ঘাটকুল এলাকার নুরুল ইসলামের ছেলে।

ওসি জানান, যুবককে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে কাঠের বক্স থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই মো. মামুন ভূইয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাউজান থানায় পূর্বের একটি মামলা তদন্তাধীন রয়েছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি