হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্রি ফায়ার গেমে আসক্তির জেরে যুবকের আত্মহত্যা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে ফ্রি-ফায়ার গেম খেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আঙ্গাউড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মাহবুব (২২) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি পুলিশ। নিহত মাহবুব কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব স্ত্রী সানজিদা আক্তার (১৯)-কে নিয়ে প্রায় নয় মাস ধরে ওই এলাকার মনির হোসেনের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জীবিকার জন্য তিনি অটোরিকশা চালাতেন। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন চলছিল।

নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, তার স্বামী নিয়মিত ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিলেন। কাজের পাশাপাশি অধিকাংশ সময় তিনি মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনার দিনও গেম খেলা নিয়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি আরো জানান, সকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্বামী তার গায়ে হাত তোলেন বলে অভিযোগ রয়েছে। পরে স্ত্রী বাসা থেকে বের হয়ে মানুষের বাসায় কাজে যান। বিকেলে ফিরে এসে দরজা বন্ধ পান। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়।

গৌরীপুর থানার পুলিশের এসআই নির্মল চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে প্রবাসী হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জলাবদ্ধতা নিরসনে কুসিক প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামায়াত নেতা ড. রেজাউল করিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কালবৈশাখী-শিলাবৃষ্টিতে মতলব উত্তরে ৪৪৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত

কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন

কচুয়ায় কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

চিন্ময় দাসের আবেদনে বারবার পেছানো হচ্ছে জেরার তারিখ

চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু