হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে সাগর পথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমার থেকে সাগর পথে টেকনাফে আবারও অনুপ্রবেশ করলো নারী-পুরুষ, শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন।

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী ১০ শিশু ২১ পুরুষ রয়েছে। তাদের আবারও মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, রোববার দুপুরে দিকে মেরিন ড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশে করলে খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেন।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুশব্যাক করা হবে। রোহিঙ্গা অনুপ্রবেশে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি