হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে— জনগণ মেনে নেবে না

জামায়াত আমির

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঘরে ঘরে এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত—এই দ্বিচারিতা জনগণ আর মেনে নেবে না। মানুষের শরীরে চাবুক মারা যায়, কিন্তু মানুষের মনে নয়। যে মায়ের সন্তানেরা জগদ্দল পাথরের মতো শক্ত ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছে, তারা এখনো জেগে আছে। তারা ঘুমিয়ে পড়েনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন ,“৫ আগস্টের পর যারা জুলাইয়ের চেতনা ও সংস্কারকে মানে না, তাদের দিয়ে কখনোই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী দলকেই বেছে নিতে হবে।”

তিনি বলেন, “আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, কোনো বেগমপাড়া নেই। আমাদের একটাই পরিচয়—গর্বের বাংলাদেশ।”

ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জনগণের ভোটে হাত দিলে বাংলাদেশের যুবকরা সিংহের মতো মাথা উঁচু করে প্রতিরোধে দাঁড়াবে। তখন তাদের আর রুখে রাখা যাবে না। নিজের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসপাতাল আব্দুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ