হোম > সারা দেশ > চট্টগ্রাম

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

সংগৃহীত ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমা আক্তার (২৭) নামে চার সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তার পৈতৃক বাড়ি পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড়ে।

স্থানীয়রা জানান, রাতে নিহতের সন্তানেরা পাশের ঘরে পড়তে যায়। পরে নিহতের এক দেবর কাজ থেকে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ভাবিকে বারবার ডাকলেও সাড়া মেলেনি। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে দেখতে পান রান্নাঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমার লাশ ঝুলে আছে। তখন নিহতের স্বামী তার কর্মস্থল পার্শ্ববর্তী উপজেলার খুরুস্কুলে ছিলেন বলে স্থানীয়রা জানান।

ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি।

এমএইচ

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার