হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার সুযোগ নেই: খসরু

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহির আওতায় থাকবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য একটি নির্বাচিত সংসদ প্রয়োজন।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশ গড়ার। বাংলাদেশ গড়তে ও পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ তারিখ ভোটে জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে এই বার্তা দিতে হবে যে, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মানবোধের রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়। বাংলাদেশের মানুষ তাদের কর্মসংস্থান পূরণ করতে চায়। বাংলাদের মানুষ শিক্ষিত জাতি গড়তে চায়, মেধাবী জাতি গড়তে চায়। কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার কোনো সুযোগ নেই।

খসরু বলেন, বাংলাদেশ যখনই কঠিন সময় অতিক্রম করেছে তখন বাংলাদেশের মানুষ একটি দলের উপর আস্থা রেখেছে। সেটা হচ্ছে বাংলাদেশে জাতীতাবাদী দল। আজ আবার এই ক্রান্তিলগ্নে বাংলাদেশের মানুষ তাদের আস্থা রেখেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের উপর, তারেক রহমানের উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর। এই প্রত্যাশা আমাদের সকলে মিলে পূরণ করতে হবে।

মতলব উত্তরে ঝোপ থেকে ২টি শর্টগান ও গুলি উদ্ধার

সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন

পাগল শেখ হাসিনা নেতাকর্মী ও জনগণকে রেখে পালিয়েছেন

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

খাগড়াছড়িতে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

শিশু আসমা ধর্ষণ-হত্যায় জেঠাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৮ জনের লাশ উদ্ধার