হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘুমধুমে জবাই করে মোবাইল ও ইজিবাইক লুট

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (১৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ঘুমধুম কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল আবছার, উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোনও পাওয়া যায়নি।

নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটো ও মোবাইল ছিনতাই করা হয়েছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। নিহতের অটো ও মোবাইল পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি