হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙ্গামাটি)

নিহত মাছ ব্যবসায়ী

রাঙামাটির রাজস্থলীতে একটি সিএনজির সাথে আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ সওদাগর (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে নয়টায় উপজেলার ইসলামপুরের জামতলা এলাকায় রাজস্থলীগামী একটি সিএনজির সাথে বাঙ্গালহালিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেয়ার পথে মাছ ব্যবসায়ী হানিফ সওদাগর মারা যান। দুই যাত্রী মা ঞোনাইচিং মারমা (৩৫) এবং তার আড়াই বছরের সন্তান থুইনুচিং মারমার চিকিৎসা চলছে।

চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, আমাদের হাসপাতালে রাজস্থলী থেকে সিএনজি দুর্ঘটনায় আহত দুজনের (মা ও সন্তান) চিকিৎসা চলমান রয়েছে। হাসপাতালে আনার আগেই মারা যান হানিফ সওদাগর।

এদিকে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার