হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইসকনের চিন্ময় দাসের বিরুদ্ধে দুই মামলায় শুনানি, গ্রেপ্তার দেখানোর আবেদন

চট্টগ্রাম ব্যুরো

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ অনুষ্ঠিত শুনানিতে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দায়ের করা জমি দখল, ভাঙচুর ও লুটপাটের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী ও রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। অভিযোগে বলা হয়, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে তার মালিকানাধীন জমিতে পুকুরের মাছ লুটপাট, বাড়িঘর ভাঙচুর, গাছ কাটা ও বাউন্ডারি ভেঙে ফেলার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।

মামলাটির শুনানির জন্য ৭ এপ্রিল তারিখ নির্ধারিত থাকলেও আসামিকে আদালতে হাজির করা হয়নি। শুনানি শেষে আদালত পরবর্তীতে আদেশ দেওয়া হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আদেশ দেওয়া হয়নি।

অন্যদিকে, বুধবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিদের জেরা করা হয়েছে। তবে এদিনও চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।

শুনানিতে ২৪ জন গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে তোলা হলেও মামলার মোট ৩৯ জন আসামির মধ্যে আরও ১৪ জন পলাতক রয়েছেন। এ সময় নিহত আলিফের বাবা আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭