হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে ও ভুয়া ডিজি প্রতিনিধি পরিচয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৪ সালে তাকে বহিষ্কার করা হয়। এছাড়া, গত জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তিনি পূর্বেও গ্রেপ্তার হয়েছিলেন।

জানা যায়, জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৯ মার্চ সকালে তিনি ব্রাহ্মণপাড়ার বেড়াখোলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা ইসলাম-এর কক্ষে ঢুকে তার ওপর হামলা চালান এবং লাথি মেরে ফেলে দেন।

ঘটনার পরদিন ৩০ মার্চ ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় আমিনুল ইসলাম সুজনসহ আরও ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

কুমিল্লা ডিবির ওসি শামসুল আলম জানান, অভিযানের মাধ্যমে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রামুতে বিএনপির স্বাগত মিছিল

নোয়াখালীর পুলিশকে সুপার বদলি

‎রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭‎

বিএসবিআরএ'র নির্বাচন আবারো স্থগিত

সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

কুমিল্লায় মাদক কারবারি যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার