হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে উপজেলা ও পৌর বিএনপি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গ্রুপের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের দক্ষিণ বাজার বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মাস্টার আবদুল হান্নান লিটন, উপজেলা বিএনপির অন্যতম নেতা জিএস শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আবুল বাসার, পৌর বিএনপি নেতা মো. বাহাদুরসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম