হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে নারুই বার আউলিয়া মাদরাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ হত্যাসহ ৬ মামলার আসামি হওয়া সত্ত্বেও পুলিশের চাকরিতে সপদে বহাল আশরাফুল ইসলাম সেলিম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের সৈয়দ সফিকুল ইসলামের ছেলে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. সামির, জাকির হোসেন মেম্বার, বখতিয়ার আহমেদ মহসিন, সফিকুল ইসলাম সফু, হানিফ মেম্বার, মহসিন মাস্টার, মো. শামিম, জহিরুল হক, সজিব বলেন, মাদক সরবরাহকারী ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের গডফাদার হচ্ছেন আশরাফুল ইসলাম সেলিম দারোগা। সে পুলিশের চাকরির ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকার মাদক ব্যবসায়ীদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সেলিম দারোগাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আশরাফুল ইসলাম সেলিম লক্ষীপুর জেলায় পুলিশের ডিএসবিতে কর্মরত রয়েছেন।

তিনি মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। যে ঘটনায় হত্যা মামলা হয়েছে সেই ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই। এলাকার সাথে গত ৬ বছর ধরে যোগাযোগ নেই। ব্রাহ্মণহাতা গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা হলো হবি মিয়া, এটা সবাই জানে। তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

জেডএম

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

তনু হত্যা: কারাগার থেকে আদালতে হাফিজুর

বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশঙ্কাজনক

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাকলিয়ার শিশু নিপীড়ন মামলা: অভিযোগ আমলে নিল আদালত

পার্বত্য মন্ত্রীকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ

লকআপে থেকে ‘ওসি পরিচিত’ দাবি যুবলীগ কর্মীর, ভিডিও ভাইরাল

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর গ্রেপ্তার