হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত তিনটি গ্রামের পাঁচ শতাধিক অসহায় বানভাসি পরিবারের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) পক্ষ থেকে প্রশাসনিক দায়িত্বপূর্ণ কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলির পাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামের ৫০০ জনকে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মধ্যে ৫১০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেট শুকনো খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ এবং ১০০ গ্রাম মরিচ।

ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর ফোনের পর কুমিল্লার সেই এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন

চকরিয়া-রামুতে আরো দুজনের মৃত্যু, কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি ২৭

গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

কক্সবাজারে বন্যার পানি নামছে, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

কোমরপানি ভেঙে আশ্রয়কেন্দ্রে ৭০ বছরের বৃদ্ধার করুণ লড়াই

শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

২ কোটি টাকা চাঁদা দাবি, ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

রামুতে তীব্র স্রোতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

ভূমিহীনের জায়গা দখল করা সেই হাশেমের নেতৃত্বে কুমিল্লা উত্তর বিএনপি

সাতকানিয়ায় ত্রাণের জন্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকে ক্ষোভ