হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, নিষিদ্ধ সাঁতার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব পুকুরে সাঁতার কাটা ও পানিতে নামা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ নির্দেশনা জারি করা হয়।

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা পানিতে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

জানা যায়, গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলায়।

এর রেশ কাটতে না কাটতেই গত ১২ আগস্ট একই পুকুরে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অর্ণব দত্ত চমক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা দুজনই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, তাদের দুজনের বাড়ি সিলেটে পাশাপাশি গ্রামে।

চুয়েট ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কবি কাজী নজরুল ইসলাম হল ও শহিদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে নিষেধাজ্ঞামূলক ফেস্টুন ও স্টিকার লাগানো হয়েছে। এছাড়া পুকুরের তিন পাশের তিনটি ঘাটই টিনশেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

জেডএম

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না