হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোট দিন

মহেশখালীর জনসভায় জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমি শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়। এ দেশের মানুষের বিজয় হলেই ইনশাল্লাহ জামায়াতের বিজয় নিশ্চিত হবে। ২৪-এর ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল অঙ্গীকার।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহেশখালী-কুতুবদিয়ায় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন,“আমরা স্পষ্ট করে বলছি, সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং ফ্যাসিবাদের পক্ষে ‘না’ ভোট। তাই সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, আপনাদের অবস্থান পরিষ্কার করুন।

ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে জামায়াত আমির বলেন, “ এটি বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সেই রাজনীতির কবর রচিত হবে।” যারা এদেশের মানুষের সম্পদ লুটোপুটে বিদেশের ব্যাংকে পাচার করেছে। আমরা সেই শোষকের পেটে হাত ঢুকিয়ে দিয়ে এ দেশের মানুষের লুন্ঠিত অর্থ ফেরত আনবো ইনশাল্লাহ।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “আমাদের দলের ৬২ শতাংশই যুবক। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে চাই, যাতে তারা সম্মানের সাথে দেশ গড়তে পারে।” আগামীর বাংলাদেশ তাদের হাতে তুলে দিয়ে আমরা হবো তাদের পেছনের সহযোগী।

১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনেই ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জোটের কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। দেশের যেখানে যে প্রতীক জোটের প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি নিয়েই মাঠে থাকতে হবে। আমাদের প্রার্থীরা নেতা হওয়ার জন্য নয়, জনগণের সেবক হওয়ার জন্য লড়াই করবেন।”

বাংলাদেশ জামাতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তর শাখা এর আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামাতের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদুল ইসলাম প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ খেলাফতে মজলিস এর সূরা সদস্য অধ্যক্ষ ওবায়দুল কাদের নদভী কাসেমী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আবু সাঈদ নোমান, নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আবু রেজা নদভী,ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিবগাতুল্লাহ, কুতুবদিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ,স,ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী দক্ষিণ শাখার আমির মাস্টার শামীম ইকবাল, কক্সবাজার জেলা কর্ম পরিষদ সদস্য জাকের হোসাইন সহ ১১দলীয় জোট নেতৃবৃন্দ।

তালিমের নামে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মানিক

জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’

চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: ড.খন্দকার মোশাররফ

আমরা ভারতের কাছে মাথা নত করবো না: ডা. তাহের

রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

এদেশের নারী সমাজকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায় তারা

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন এবি পার্টির চেয়ারম্যান

এপস্টেইন নথি ঘিরে ফের আলোচনায় আবদুল আউয়াল মিন্টু