বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাই পেয়েছেন কুমিল্লার আমিনুর রশিদ ইয়াছিন। তাকে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার দুপর ১১টা ২০ মিনিটে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন আমিনুর রশিদ ইয়াছিন।
কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। তার আরেক উপদেষ্টা আমির নুর রশিদ ইয়াছিন এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।
তারেক রহমানে নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। তারেক রহমানের কথা অনুযায়ী তিনি মনোনয়ন প্রত্যাহার করেন এবং কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের নির্বাচনি সমন্বয়েকের দায়িত্ব পালন করেন । কুমিল্লার দক্ষিণ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসন বিএনপিকে উপহার দেন আমিনুর রশিদ ইয়াছিন।