হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণে ছাড়া পেলেন ঈদগাঁওয়ে অপহৃত ইমাম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে অপহরণের শিকার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান (৩১) দুই লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণ চক্রের জিম্মিদশা থেকে ফিরে এসেছে।

একই দিন রাত সাড়ে আটটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউপির ফিলিং স্টেশন থেকে পূর্বে অর্ধ কিলোমিটার দূরত্বে পাহাড়ি বন এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

অপহৃতের এলাকার জামায়াত নেতা বনি আমিন ও আবুল কাশেম "দৈনিক আমার দেশ"কে তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতের ছোট ভাই আবু বকর সিদ্দিককে অপহরণ চক্রের ফোনে দেয়া লোকেশন অনুযায়ী সে সহ তার অপর চাচাত ভাই রমজান আলী উক্ত বন এলাকায় গিয়ে মুখোশধারী ১৩/১৪ জনের সশস্ত্র ডাকাত দলকে দাবিকৃত ২ লক্ষ টাকা মুক্তিপণ বুঝিয়ে দিলে তারা মাওলানা মিজানুর রহমানকে ছেড়ে দেয়। বর্তমানে তারা ভিকটিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি অপহৃত ব্যক্তি উদ্ধার হয়েছেন জেনেছেন, তবে মুক্তিপণের বিষয়টি জানেন না।

উল্লেখ্য, গত মাসের (২৩ ফেব্রুয়ারি) একই স্থান থেকে অপহরণের শিকার গরু ব্যবসায়ী জাগের হোসেন(৩৫) কেও ডাকাতদল মুক্তিপনের বিনিময়ে একই স্থানে ছেড়ে দিয়েছিল।

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী