হোম > সারা দেশ > চট্টগ্রাম

বসতঘর পুড়ে গেলেও অক্ষত কুরআন শরীফ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। ভয়াবহ আগুনে বসতঘর ছাই হলেও অক্ষত রয়েছে কুরআন শরীফ।

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, গত মঙ্গলবার ফুলমুড়ি গ্রামের শহীদুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তার স্ত্রী জেসমিন আক্তার ও দু’সন্তান পাশের ধনুসাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সোমবার রাত এগারটার দিকে ঘরে কেউ না থাকায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসতঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, খাট ও স্বর্ণালঙ্কারসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নষ্ট হয়ে যায় টিনসেড বিল্ডিংয়ের ঘরগুলো। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশের ঘরগুলো রক্ষা করে। এদিকে আগুনে পুরো ঘর ছাই হলেও অক্ষত রয়েছে কুরআন শরীফ।

মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, আগুনে পুরো ঘরের দেয়াল ও টিনগুলো নষ্ট হয়েছে। ঘরের ভিতরের ফ্রিজ, খাট, খাবার, স্বর্ণালঙ্কারসহ পুড়ে কয়লা হয়ে নিচে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই কারো।

শহীদুল ইসলামের আত্মীয় সার্ভেয়ার বাহাউদ্দিন দুলাল বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে উপরের দিকে বেশি ক্ষতি হতো। হিংসা বশত কেউ ঘরে আগুন লাগিয়ে দেয়ায় মুহূর্তের পুরো ঘর ছাই হয়ে যায়। ঘরের কিছুই আর ব্যবহার করা যাবে না। আমার বোন-ভাগিনার মাথা গোজার ঠাঁই শেষ করে দিয়েছে। আল্লাহর কাছে অপরাধীদের বিচার দিলাম’।

প্রবাসী শহীদুল ইসলামের ভাই মাহবুব আলম ও মহিউদ্দিন বলেন, ‘রাত এগারটার পরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ভাই ও ভাবিকে খবর পাঠাই। এছাড়া ফায়ার সার্ভিসকে খবর পাঠালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বসত ঘর ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে বলতে পারেনি তারা।’

মঙ্গলবার চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে পাশের ঘরগুলো রক্ষা করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত।’

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য