হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী ও জামায়াত নেতা মো. মহিউদ্দিন (৪২) নিহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ক্যাবল মহিউদ্দিন নামে পরিচিত ছিলেন।

শুক্রবার সকালে তার আকস্মিক মৃত্যুতে ভাটিয়ারীসহ পুরো সীতাকুণ্ডে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম আমার দেশকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাদামবিবিরহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মহিউদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের সততা ফার্মেসী ভবনের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ, বিনয়ী ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, মহিউদ্দিন ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও কর্মঠ কর্মী। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও মানুষের কল্যাণে নিবেদিত। তার মৃত্যুতে আমরা একজন দায়িত্বশীল সহযোদ্ধাকে হারালাম। মহান আল্লাহ তাআলা তার সকল নেক আমল কবুল করুন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন।

বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ১

রাজস্থলীতে চীনা জামাই; বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, গোলাবাড়ি কেন পারছেন না?

সংস্কারের পরই ভেঙে পড়ল রুমার সড়কব্যবস্থা

দখলে উজাড় হয়ে যাচ্ছে চট্টগ্রামের চুনতি বনাঞ্চল

স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না

মুরাদপুরে কভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা আটক

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ