হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়।

তিনি ওই এলাকার হারুন সওয়াদাগর বা কমিশনার হারুনের ছেলে।

বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে চাঁদাবাজ মানে চাঁদাবাজ। রাজনৈতিক পরিচয় মূখ্য নয়। চাঁদাবাজির অভিযোগে ওয়াদুল আলমকে আটক করা হয়েছে। সকালে ভুক্তভোগী মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এবিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

এমই

সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

বাংলাদেশ এখন ডেস্টিনেশন ফর বিনিয়োগ: অর্থমন্ত্রী

রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে যুবকের আত্মহনন

সীতাকুণ্ডে ভোটে বিজয়ের পর এবার আইনি লড়াইয়ে আসলাম চৌধুরী

উখিয়ায় এতিম পরিবারকে মিনি টমটম প্রদান

বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রামুতে মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জুলাই স্মরণে কুবি শাখা ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বালন