দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিক সমাজ।
গতকাল সকাল ১১টায় আখাউড়া পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কালের কন্ঠের বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়া দিগন্তের নুরুন্নবী ভুইয়া, যমুনা টিভি ও যুগান্তরের মহিউদ্দিন মিশু, নাগরিক টিভির জুটন বনিক, জিটিভির জুনাইন হোসেন পলকসহ উপজেলার সর্বস্তরের সাংবাদিক সমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার আখাউড়া প্রতিনিধি মো. রাসেল মিয়া।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাহমুদুর রহমান মজলুম সাংবাদিক ও লেখক। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তার নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।