হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের সব সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন দাবি মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামসহ দেশের সবকটি সিটি করপোরেশনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ডা. শাহাদাৎ হোসেন।

শনিবার দুপুরে চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম স্মৃতি পার্কে বসন্ত উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র বলেন, জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব ছেড়ে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোও বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়। তবে আগের একটি মামলায় জয়ী হওয়ায় আদালতের নির্দেশে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পান।

তিনি জানান, বর্তমানে নগরীর ৪১টি ওয়ার্ড কাউন্সিলরবিহীন চলছে। ফলে নাগরিকরা তাদের প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।

“মেয়র হিসেবে আন্তরিকতা থাকলেও কাউন্সিলর না থাকায় জনগণের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না,” বলেন তিনি।

সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের দিন থেকে একজন মেয়র পাঁচ বছর দায়িত্ব পালন করেন উল্লেখ করে তিনি বলেন, সে হিসেবে আরও প্রায় চার বছর দায়িত্ব পালনে তার আইনগত বাধা নেই। তবে নগরবাসীর স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শাহাদাৎ বলেন, চট্টগ্রাম ছাড়া অন্যান্য সিটি করপোরেশনগুলোও বর্তমানে প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। “বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, জনপ্রতিনিধি ছাড়া জনগণের সেবা করা সম্ভব নয়। নাগরিকসেবা দোরগোড়ায় পৌঁছাতে পূর্ণাঙ্গ জনপ্রতিনিধি প্যানেলের বিকল্প নেই,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার চাইলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণভাবে আয়োজন করবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করবে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি