হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটিতে জেলার সকল দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ দায়িত্ব পালনে আগের চেয়ে অনেক সক্রিয় হয়েছে। ২৪ এর জুলাই-আগস্টে বিপ্লবের মাধ্যমে এ দেশের জনগণ স্বৈরচারমুক্ত হয়েছে তার সুফল আগামী দিনে আমাদের কাজে লাগাতে হবে। আমরা নিজেদের ভুল সংশোধন করে কাজ করতে হবে।

তিনি আরো বলেছেন, পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেদিকে প্রশাসনের নজরদারি রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে আসলে সেগুলো আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য