হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে 'আমার দেশ' ঈদ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে অনুষ্ঠিত হলো জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’–এর ঈদ ম্যাগাজিনের বর্ণাঢ্য প্রকাশনা উৎসব।

শনিবার বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ‘আমার দেশ পাঠক মেলা, ফেনীর উদ্যোগে আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানটি ছিল সাহিত্যপ্রেমী ও সচেতন পাঠকমহলের মিলনমেলা।

জেলা পাঠক মেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং লেখক, শিক্ষক ও পাঠক মেলার সদস্য সচিব আবদুস সালাম ফরায়জীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম আবদুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক ‘আমার দেশ’–এর ফেনী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠক মেলার যুগ্ম আহ্বায়ক ও ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, সিনিয়র সদস্য ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, লেখক ও প্রকাশক মুস্তফা মুহিত, সদস্য রাহাত চৌধুরী, আজিজ আল ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় দৈনিক আমার দেশ শুধু একটি পত্রিকা নয়—এটি দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে এক অবিচল কণ্ঠস্বর। ঈদ সংখ্যা মানেই কেবল বিনোদন নয়, বরং পাঠকের চিন্তার খোরাক জোগানো সাহিত্য ও ভাবনার উৎস।

তারা আরো বলেন, পাঠক মেলার উদ্যোগে ফেনীতে এধরনের অনুষ্ঠান পাঠাভ্যাস, সাহিত্যচর্চা ও গণতান্ত্রিক চেতনার বিকাশে অনবদ্য ভূমিকা রাখছে।

পরিশেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে ঈদ সংখ্যা বিতরণ করা হয় এবং সাহিত্যচর্চা ও পাঠক মেলা কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য