হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আনোয়ারার চার্লি অ্যানকর পয়েন্ট এলাকায় নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে থাইল্যান্ডের এক নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং এমটিকেপিপি-০১ নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম সানিয়াপং কালাহান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে ঝগড়া-বিবাদের একপর্যায়ে রাফিফংকে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট নৌবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। কী কারণে দুই নাবিকের মধ্যে সংঘর্ষ হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এসআর

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পাহাড় কাটার দায়ে এক জনকে ৬ মাসের কারাদণ্ড

ভূমিসেবা গ্রহীতাদের হয়রানি বন্ধের আহ্বান আসলাম চৌধুরীর