হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ সংশ্লিষ্ট মুনিরীয়া যুব তবলীগের মামলায় জুলাই আন্দোলনের নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

জুলাই আন্দোলনের নেতা সাদেক আব্দুল্লাহ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরকে ঘুষ দেওয়ার অভিযোগে আলোচিত কাগতিয়া বা মুনিরীয়া যুব তবলীগের করা মামলায় জুলাই আন্দোলনের এক নেতাকে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটককৃত শিক্ষার্থীর নাম সাদেক আব্দুল্লাহ।

রাউজানভিত্তিক ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তবলীগ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ-এর সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচিত। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সংগঠনটি ৫০৮ খতমে কোরআন পাঠের অনুষ্ঠানের মাধ্যমে দেশের আলোচনায় আসে।

সংগঠনটির প্রধান মুনির উল্লাহ (প্রকৃত নাম: সৈয়দ তফাজ্জল আহমেদ মুনিরী) কে ঘিরে ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।

বায়েজিদ থানার পুলিশ জানায়, রাউজান থানায় সংগঠনটির করা মামলায় সাদেক আব্দুল্লাহ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

বায়েজিদ থানার ওসি জাহেদুল কবির বলেন, “রাউজান থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজান থানা পুলিশ তাকে নিয়ে যাবে। জুলাই আন্দোলনের নেতা কি না, সে বিষয়ে আমাদের তথ্য নেই।”

সাদেক আব্দুল্লাহ ছিলেন ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। বর্তমানে তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত। আন্দোলনের সময় তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি-এর চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “আওয়ামী লীগের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হয় না। উল্টো হয়রানিমূলক মামলায় জুলাই আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

গ্রেপ্তারকৃতের ভাই আল আমিন সাব্বির অভিযোগ করেছেন, “গত বছর আওয়ামী লীগের ছায়াতলে থাকা মুনিরীয়া যুব তবলীগ হঠাৎ করে হয়রানিমূলক এই মামলাটি করেছে। আমরা মামলার বিষয়ে জানতাম না, কোনো তদন্তও হয়নি। মুনিরীয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে টার্গেট করা হয়েছে।”

পরিবার, সহপাঠী ও রাজনৈতিক নেতারা মনে করছেন, মুনিরীয়া যুব তবলীগের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাদেক আব্দুল্লাহকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এটি সম্পূর্ণ আদালতের নির্দেশ অনুযায়ী পরিচালিত গ্রেপ্তার অভিযান। গ্রেপ্তারের পর তাকে রাউজান থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।

ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে লায়ন্স ইন্টারন্যাশনালের নির্বাচন ১৪ ও ১৫ মে

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কক্সবাজারে ছিনতাইকারি চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৯ আসামি

দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ, পাহাড়ে লুকিয়ে থাকা শ্যুটার ফারুক গ্রেফতার

মেঘনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জেরে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

সীতাকুণ্ডে কারখানার টিনশেড ধসে দুই শ্রমিক নিহত

ইসকনের চিন্ময় দাসের বিরুদ্ধে দুই মামলায় শুনানি, গ্রেপ্তার দেখানোর আবেদন

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক