হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ছবি: আমার দেশ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া এক নৈশপ্রহরীর লাশ চার দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদী থেকে তপন উদয় চাকমা (৫৬) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভগ্নিপতি তাইফেন চাকমা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশের চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যান তপন উদয় চাকমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে চার দিন পর দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় নদীর বালুর ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা বলেন, ২৮ এপ্রিল জামতলী যুবরাজ পাড়া এলাকার নিজ বাড়ির পাশে নদীতে গিয়ে তিনি নিখোঁজ হন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি চালানো হচ্ছিল। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি