হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বস্তিতে আগুন, ভস্মীভূত অর্ধশত ঘর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় বস্তিতে আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত অর্ধশত ঘর

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি বস্তিতে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত অর্ধশত ঘর।

সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনে একটি বস্তিতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বস্তির তিনটি কলোনির ৫০টি কাঁচা-পাকা ও টিনসেড ঘর পুড়ে ভষ্মিভুত হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বস্তির একটি রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শুরুতে এলাকাটি কর্ডন করে ফেলায় সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান