হোম > সারা দেশ > চট্টগ্রাম

কচুয়ায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়ায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে কাতার প্রবাসীর স্ত্রী রেহেনা বেগম (৫৫) ১৯ দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি উপজেলার জগতপুর গ্রামে। তার কাতার প্রবাসী স্বামীর নাম বেলায়েত হোসেন।

কচুয়া থানা পুলিশ খবর পেয়ে রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, রেহেনা ১ ছেলে ও ১ মেয়ের জননী। ছেলে তার স্বামীর সাথে কাতারে থাকেন। মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। গ্রামের বাড়িতে একাই থাকতেন রেহেনা। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে একই বাড়ির আক্তার মাস্টারের ছেলে আজহারুল ইসলাম সোহান (১৫) ও আবু খালেদের ছেলে রবিউল ইসলাম (১৪) রেহেনা বেগমের ঘরে ঢুকে তার মোবাইলসহ স্বর্ণালংকার চুরি করছিল।

এ সময় রেহেনা তাদের দেখে বাধা দিলে সোহান ও রবিউল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।

পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি দেখে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসার পর তাকে বাড়িতে নেওয়া হয়। বাড়িতে ওষুধ সেবন চলাকালে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মারা যান রেহেনা বেগম।

কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, এই ঘটনায় রেহেনা বেগমের পক্ষ থেকে ৭ ফেব্রুয়ারি কচুয়া থানায় ৪৫৭/৩৮২ ধারায় মামলা করা হয়। মামলা নং-০৬। মামলার ১ নং আসামি আজহারুল ইসলাম সোহানকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

বর্তমানে সোহান গাজীপুর শিশু-কিশোর সংশোধন সহায়তা কেন্দ্রে আছে। অপর আসামি রবিউল ইসলাম কোর্ট থেকে জামিনে রয়েছে। চলমান মামলাটি কোর্টের অনুমতি সাপেক্ষে হত্যা মামলায় রুপান্তরিত করা হবে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি