হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

আটককৃতরা হলেন চাটখিল পৌরসভার বারেক হাওলাদার বাড়ির সিএনজি চালক জামাল হোসেন মনার ছেলে মো. চয়ন (২২) এবং একই এলাকার ওমর ফারুকের ছেলে মো. ফাইয়াজ (২৩)।

স্থানীয়দের অভিযোগ, চয়নের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ ৭ থেকে ৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাটখিল বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণধোলাই দিয়ে চাটখিল থানা পুলিশ এর কাছে সোপর্দ করে।

এ বিষয়ে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোমতীর দুই পাড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাজেকে আটকাপড়া ৭৮ পর্যটক ফিরলেন বিশেষ ব্যবস্থায়

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৫ লাখ মানুষ

চট্টগ্রামে প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তরুণী আটক

জঙ্গল সলিমপুরে উদ্ধার তৎপরতায় ইউএনও

কাপ্তাই হ্রদে ভেসে গেলেন দুইজন, একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ

বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বিচ্ছিন্ন