হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজেম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাজেম উদ্দিনের বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরই পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে কাকারা ইউনিয়নের পুলেরছড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এদিকে, নাজেম উদ্দিন বিএনপি থেকে বহিষ্কৃত হলেও তার গ্রেপ্তারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই নাজেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে

দরিদ্রদের বরাদ্দকৃত চাল বাজারজাত করে কোটি কোটি টাকার বাণিজ্য

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

তারেক রহমানকে বরণ করতে বর্ণিল সাজে কুমিল্লার মহাসড়ক

ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

লোহাগাড়ায় জমির বিরোধে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-সন্ত্রাস করলে পুলিশে দেয়ার আহ্বান এমপি এনামুলের

দেশে ফিরল মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের লাশ

ফরিদগঞ্জে ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই‎