হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায়  একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক মাহবুব আলম এবং দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদাম মালিক মাহবুব আলম এবং শনিবার রাতে দুই শ্রমিকসহ ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাহবুবুর মারা যান। তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃতদের মধ্যে মাহবুব আলম বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে, এবং নিহত দুই শ্রমিক হলেন মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা ছিলেন, আর ইউসুফ কক্সবাজার জেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে বৈলতলীতে বসবাস করছিলেন।

গত বুধবার ভোরে গুদামটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তে আগুনে পুড়ে যায়। বিস্ফোরণের পর গুদামটির আশপাশে ব্যাপক ধ্বংসাবশেষ তৈরি হয়, এবং আহত হন ১০ জন। জানা গেছে, গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হত, যা বিস্ফোরণের কারণ হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমা জানান, গুদাম মালিক মাহবুব আলমের মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুযায়ী তার লাশ এলাকায় আনার কাজ চলছে। শ্রমিকদের লাশও দাফন করা হয়েছে। এ নিয়ে তিনজন মারা গেল।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার