হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

আতিকুর রহমান, চবি

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্তে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্ণব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)।

এদের মধ্যে ৮ জন চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামের এবং অন্যরা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে। তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার