হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে নাতির ইন্তেকালের খবরে নানির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কিশোর নাতির মৃত্যুর সংবাদ শুনে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রামের নন্দী বাড়ির রিফাত হোসেন (১৯) গোপনে সিগারেট খাওয়ার একটি ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের দেখানোর বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের নাঈম (১৭) ও স্বজনদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন রিফাত।

পরে তাকে “মেরে ফেলা হয়েছে” এমন সংবাদ ছড়িয়ে পড়লে তার নানি আফিয়া বেগম তা শুনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে প্রথমে মুন্সিরহাট বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, আফিয়া বেগমের মৃত্যুর ঘটনাটি প্রথমে একটি পক্ষ স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। তবে শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নাতির মৃত্যুর সংবাদে আফিয়া বেগম স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নাতি রিফাত হোসেনও মারা গেছেন।

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব