হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ পাচারকারী আটক, দুই বোট জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রতিবেশী দেশ মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।

শনিবার কক্সবাজারের মহেশখালীর নোয়াছিরি সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের মাতারবাড়ী স্টেশন এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন— মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে এম মুক্তল হোসেন চৌধুরী (সৈয়দ) (৪৫), একই এলাকার মৃত সেকেন্দার বাদশার ছেলে এম বশির (৪৫), শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত বদর উদ্দিনের ছেলে এম সাবের (৪০), কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার কালা মিয়ার ছেলে এম বেলাল হোসেন (২৫), একই গ্রামের আবুল কাশেমের ছেলে এম আব্দুল মজিদ (১৮) এবং ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া বাজার এলাকার শামসুল আলম মাঝির ছেলে এম আবুল বশর (৩৭)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে স্থানান্তরের সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

লে. কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার