হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন অরণ্য থেকে তিন যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। নিহতরা হলেন— একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে স্থানীয় শ্রমিকেরা তিনটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি পুলিশকে জানায়।

নিহত রবির বাবা রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’

ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে