হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ. লীগ নেতা গ্রেপ্তার, ছাড়াতে তদবির বিএনপির

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ডবলমুরিং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসিফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে গ্রেপ্তার হলেও বিষয়টি জানাজানি হয় সোমবার।

এদিকে, তাকে ছাড়াতে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতার তদবিরের অভিযোগ উঠেছে। তবে, পুলিশ তাদের পাত্তা না দিয়ে আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠিয়েছে। চট্টগ্রাম পুলিশের পশ্চিমের ডিসি মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, জুলাই-আগস্টে হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. ইসমাইল আমার দেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, তাকে গ্রেপ্তার করার পর স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা পুলিশের কাছে তদবির করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ডবলমুরিং থানা না ছেড়ে আদালতে সোপর্দ করে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম