হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক-অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। বৃহস্পতিবার সকালে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। তবে নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জানান, সকালে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ডাম্পট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, দুজন মাথায় গুলি করে

মতলব উত্তরে মাদরাসা ছাত্র নিখোঁজ

ধর্ষণে অভিযুক্ত শিবিরের কেন্দ্রীয় নেতা বহিষ্কার

সীতাকুণ্ডে জামায়াত নেতার ইন্তেকালে আসলাম চৌধুরীর শোক