হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সিটি কর্পোরেশনে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

কুমিল্লা সিটি কর্পোরেশনে এনএস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে এ অভিযান চালান কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় উপস্থিত ছিলেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ।

দুদক জানায়, দুই অর্থবছরে প্রায় ৩১টি টেন্ডারে প্রায় ২৩১ কোটি টাকা বরাদ্দ পান ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস গ্যালারির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। এতে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী পরিচালক মো. ছামছুল আলম বলেন, এনএস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিল। আমাদের কাছে তথ্য চাওয়ায় আমরা দুদককে দিয়েছি।

কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান চালাই। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্যপ্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন