হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎মুক্তিপণ দাবির পর বাগান থেকে যুবকের লাশ উদ্ধার‎

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণ করে মুক্তিপণ দাবির পর বাগান থেকে অটোচালক রাজিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ গাইয়ার চর এলাকার মোস্তফা মিয়ার ছেলে। শনিবার দুপুর ১২টায় উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগানে তার লাশ পাওয়া যায়।

‎‎‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তার বাবার মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

‎‎স্থানীয় বাসিন্দারা জানান, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

‎‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এমই

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি