হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কিশোরী ধর্ষণ, ধর্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর হাতেনাতে ধরা পড়ে রায়হান (৩৫) নামে এক যুবক। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। রোববার এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার কিশোরীর পিতা জানিয়েছেন, তার মেয়েকে ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাহাড়ের উপরে নিয়ে যায় রায়হান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করেন। তার শারীরিক অবস্থা খারাপ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ধর্ষক রায়হানকে আটকের পর গণপিটুনি দিলে সে আহত হয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নেয়। রায়হান এর আগেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। জামিনে বেরিয়ে আবারও একই কাজ করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দিয়েছেন। এ ছাড়া ধর্ষক রায়হানকে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে আকবর শাহ থানার ওসি আরিফুর রহমান বলেন, ধর্ষণের শিকার এক কিশোরীকে চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুরে জামায়াতের ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ

আগামীতেই জামায়াত ক্ষমতায় আসবে: বিরোধীদলীয় উপনেতা

প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা

জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

পর্যটক আগমনে মুখর কাপ্তাই

তথ্য ফাঁসের কারণে জঙ্গল সলিমপুরে অভিযানের সফলতা আসেনি

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

জুয়ার আসর নিয়ে বিরোধ, সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দারোয়ানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল