হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় ধানবোঝাই ট্রাক উল্টে নিহত ১ আহত ১২

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

উল্টে যাওয়া ট্রাক

বান্দরবান জেলার লামা উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে মং মেচিং মার্মা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় চালকসহ ১২ জন।

বুধবার সন্ধ্যায় উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া-বাজাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মং মেচিং মার্মা পোলাউপাড়ার বাসিন্দা ও সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাজাপাড়া থেকে ধানবোঝাই করে একটি ট্রাক পোলাউপাড়া যাচ্ছিল। এ সময় সড়কের আলিবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে মং মেচিং মার্মা নিহত ও ১২ জন আহত হন।

গুরুতর আহতরা হলেন সোনাইছড়ি মার্মাপাড়ার মৃত চিং সাউ মার্মা

ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মার ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মংয়ের ছেলে এছেন মার্মা (৩৬) ও থোড়াই চিং মং মার্মার ছেলে থোয়াই উ (৩২)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, কারো অভিযোগ না থাকায় নিহত মং মেচিং মার্মার লাশ উদ্ধার করে সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফ/

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য