হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উমর হাসান (২৩) নামে এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে নিজ ঘরে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। নিহত উমর ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় আজ শুক্রবার ভোরে ঘাতক বন্ধু খাইরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার খাইরুল আমিন একই গ্রামের পশ্চিম পাড়ার চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উমর ও খাইরুল শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দেয়।

এর জের ধরে (১৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সিঁধ কেটে উমরের ঘরে প্রবেশ করে খাইরুল। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকেও কোপ মেরে আহত করে পালিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে দ্রুত সময়ের মধ্যে ঘাতককে গ্রেপ্তার করা হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের মা রাহেলা আক্তার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ