হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধ কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বন্ধ কার্যালয়ের সামনে মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশ দেখে পালিয়েছে মো.আলো (৩৩) নামে এক যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।

সোমবার সকালে মাইজদীতে জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশায় মাইক নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন। এ সময় তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক সিএনজি চালিত অটোরিকশা করে পালিয়ে যান।

এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে । ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

কোটি টাকার প্রকল্পে প্রশ্নের মুখে সীতাকুণ্ড প্রজনন খামার

ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনের পর ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ লুটপাট

কচুয়ায় বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার লুট

চট্টগ্রাম বন্দর থেকে চসিকের রেকর্ড কর আদায়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু