হোম > সারা দেশ > চট্টগ্রাম

যাত্রীবাহী গাড়ি থেকে ২১ মণ জাটকা উদ্ধার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে যাত্রীবাহী একটি গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৮৫০ কেজি (২১ মণ ১০ কেজি) জাটকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোশাররফ হোসেন।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও একটি অসাধু চক্র এখনো গোপনে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে আমাদের জাতীয় মাছ ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। জাটকা রক্ষা করা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা করা। তাই সরকার নির্দেশিত অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, নদীপথের পাশাপাশি সড়কপথেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ভাবেই জাটকা পাচারকারীরা সুযোগ নিতে না পারে।

উখিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

মিথ্যা অপবাদে বিএনপির সভাপতিকে বহিষ্কারের অভিযোগ

বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার