হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার শহরে অভিযান, দোকান-রেস্তোরাঁয় জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) শহরের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার শহরের বেশ কয়েকটি আলোচিত রেস্তোরাঁ, কসমেটিকসের দোকান ও সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিরাম রেস্তোরাঁ, বিরতি রেস্তোরাঁ, আল আমিন বিরিয়ানি হাউজ, কলাতলী এলাকার হান্ডি রেস্তোরাঁ ও কাশেম স্টোর। এ ছাড়াও সড়ক আইন লঙ্ঘনের দায়ে একজন ব্যক্তিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, রেস্তোরাঁগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কাশেম স্টোরকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।

কউক সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে চারটি রেস্তোরাঁকে ১ লাখ ৪৫ হাজার টাকা, কাশেম স্টোরকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন